অ্যাজমা সম্পর্কে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা আছে যা আসলে সত্যি নয়।

  • অ্যাজমা কখনোই স্ট্রোয়াঙ্গে বা সংজ্ঞানক রোগ নয়।
  • অ্যাজমা রোগের কোন চিকিৎসা নেই একটা চিকিৎসার মাধমে অ্যাজম্যা নিয়ন্ত্রণ করা যায় এবং সম্পূর্ণ ভাল থাকা যায় ।
  • অ্যাজমার ঔষধগুলোতে (যেমনঃ ইনহেলার) মানুষ অভ্যন্ত হয়ে যায় না। এমনকি অনেক বছর বাধাদান কারী ইনহেলার (সঠিক নিয়মে ও পরিমাণে) ব্যবহার করলে ও ঔষদের প্রতি আসত আজ্ঞার কোন সম্ভাবনা নেই।
  • ইনহেলার একবার শুরু করলে তা আর বন্ধ করা যায় না একথা ঠিক নয়, অ্যাজমা নিয়ন্ত্রণে থাকলে ইনহেলার এর মাত্রা ধীরে ধীরে কমিয়ে ফেলা যায় এবং বিশেষে ক্ষেত্রে বন্ধ করে দেয়া যায় ।
  • ইনহেলার নিলে অন্য কোন ঔষদ কাজ করে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা।
  • ইনহেলার হল অ্যাজমা রোগের শেষ চিকিৎসা-এটি সম্পূর্ণ ভুল ধারনা। ইনহেলার অ্যাজমার প্রাথমিক, সর্বাপেক্ষা কার্যকারী ও নিরাপদ চিকিৎসা।

অ্যাজমা ও এলার্জি –
এলার্জির কারণে অ্যাজমা সবচেয়ে বেশী হয় শিশুদের। এলার্জি শিশু অ্যাজমার অন্যতম প্রধান কারণ। এলার্জি জনিত অ্যাজমা ক্ষেত্রে শ্বাসকষ্টের পাশাপাশি এলার্জির অন্য লক্ষণগুলো থাকতে পারে। যেমন :

  • চোখ চুলকানো, চোখ লাল হয়ে পানি পড়া।
  • নাক চুলকানো, নাকে পানির মত সর্দি, ঘনঘন হাঁচি-বিশেষ করে রাতে এবং সকালে ঘুম থেকে উঠে অনবরত হাঁচি দেওয়া। প্রায় সময় নাক বন্ধ থাকা।
  • চামড়া চুলকানো এবং চামড়া লাল হয়ে যাওয়া, গায়ে লাল লাল চাকা উঠা।

সময়মত এলার্জির চিকিৎসা নিয়ে আপনার শিশুকে অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করুন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top