অ্যাজমা বা হাঁপানী কি?

অ্যাজমা বা হাঁপানী হলো ফুসফুসের একটি রোগ যা সব বয়সের মানুষের হতে পারে। যাদের হাঁপানী আছে তাদের ফুসফুসের শ্বাসনালী অনেক বেশি স্পর্শকাতর হয়। ফলে সামান্য কারণেই শ্বাসনালীর খিঁচুনী হয়।

অ্যাজমা কেন হয়?
অ্যাজমার কারণ এখানো অস্পষ্ট ।
নিম্নোক্ত দুটি কারণে অ্যাজমা হতে পারে।
১. বংশগত কারণে।
২. শিশুকালে ঘন ঘন শ্বাসতন্ত্রের ইনফেকশনে বা নিউমোনিয়ায় আক্রান্ত্র হওয়া ।

অ্যাজমার প্রধান ৪টি উপসর্গ হল :
১. কাশি
২. শ্বাসটান
৩. বুকের ভিতর বাঁশির মত সাঁ সাঁ করে শব্দ হওয়া।
৪. বুকের চাপ লাগা বা দমবন্ধ ভাব অনুভব করা

অ্যাজমা রোগীরা ডাক্তারের কাছে আসে সাধরণত নিম্নোক্ত লক্ষণ নিয়েঃ
. গরম, ঠান্ডা বা ধূলা লাগলে কাশি হওয়া অথবা শুষ্ক কাশি হওয়া।
. হঠাৎ করে শ্বাসকষ্ট বা দমবন্ধ ভাব অনভব করা।
. শ্বাস নেওয়ার ও ফেলার সময় বাঁশীর মত সাঁ সাঁ শব্দ হওয়া ।
. সার্দি লাগার পার শ্বাসকষ্ট অনুভব করা।
. পরিশ্রম করলে বুকের ভিতর বাঁশির মত সাঁ সাঁ শব্দ হওয়া ।
. কাশি বা শ্বাসকষ্টের কারণে অসুবিধা হওয়া কিংবা ঘুম ভেঙ্গে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top