যে সকল জিনিস অ্যাজমা আক্রমণকে ত্বরান্বিত করে তাদেরকে অ্যাজমার উত্তেজক বলা হয়। অ্যাজমার উত্তেজকসমূহ রোগী ভেদে বিভিন্ন হতে পারে। সাধারণ উত্তেজকসমূহ নিম্নরূপ।
. সিগারেটের ধোঁয়া
. ফুলের পরাগরেণু
. পশুর পশম
. অ্যারোসল বা স্প্রে
. ম্যাট বা কার্পেট
. ধূলাবালি
. ধূলায় বসবাসকারী কীট মাইট কিছু খাবার (চিংড়ি, গরুর মাংস, ইলিশ)
. ধোঁয়া
. ঠান্ডার আক্রমণ
. স্যাঁতস্যাঁতে আবহাওয়া
. আবহাওয়ার তাপমাত্রার তারতম্য
. অতিরিক্ত শারীরিক পরিশ্রম
. কিছু ঔষধ (অ্যাসপিরিন বা উচ্চরক্তচাপের ঔষধ)
. মানসিক দুশ্চিন্তা
অ্যাজমা উত্তেজকসমূহ চিহ্নিত করার চেষ্টা করুন এবং এড়িয়ে চলুন।
